স্কিন চেক, পণ্য ও যত্নের ফিচার

একটি প্রশ্ন থেকে যত্নের পরের ধাপে।

একদিন ত্বকের ছবি বুঝতে চান, আরেকদিন নতুন ক্রিমের উপাদান। দরকারের ফিচারটি খুলুন, উত্তর পড়ুন এবং তথ্য সংরক্ষণ করে রাখুন।

DermaScanAI-এর বাংলা উদাহরণ: ত্বকের পর্যবেক্ষণ, পণ্যের উপাদান ও রাতের স্কিনকেয়ার রুটিন।
স্ক্রিন, পণ্য ও ফলাফল ফিচার বোঝানোর উদাহরণ। এগুলো আপনার ব্যক্তিগত বিশ্লেষণ নয় এবং একই ফলের নিশ্চয়তাও নয়।

স্কিন চেক

মুখ, হাত বা ত্বকের অন্য কোনো স্পষ্ট অংশের ছবি দিন। পর্যবেক্ষণ, সম্ভাব্য ব্যাখ্যা ও পরের করণীয় সম্পর্কে জানুন।

ছবি দিয়ে স্কিন চেক সম্পর্কে জানুন

প্রোডাক্ট চেক

ব্র্যান্ড ও পণ্যের নাম দিয়ে উপাদান, ব্যবহারের নির্দেশনা এবং দোকানের পাতা খুঁজুন। তথ্যের মূল উৎসও খুলে দেখুন।

স্কিনকেয়ারের উপাদান ও ব্যবহার বুঝুন

আমার স্কিনকেয়ার রুটিন

আপনার লক্ষ্য ও পছন্দ জানান। নিজের পণ্য, নতুন পরামর্শ বা দুটো মিলিয়ে সকাল-রাতের ধাপ সাজান।

নিজের স্কিনকেয়ার রুটিন সাজান

আপনার এআই গাইড

ফলাফল থেকেই কোনো উপাদান, পর্যবেক্ষণ বা ব্যবহার নিয়ে প্রশ্ন করুন। আগের সব তথ্য আবার লিখতে হবে না।

ফলাফল নিয়ে এআই গাইডের সঙ্গে কথা বলুন

আমার পণ্য

পণ্য ও তার ব্যাখ্যা সংরক্ষণ করুন। ব্যবহার করছেন আর শুধু পছন্দ হয়েছে—দুটো আলাদা রাখুন। রুটিনে কী নেবেন, তা আপনি বেছে নিন।

নিজের স্কিনকেয়ার পণ্য গুছিয়ে রাখুন

আগের ফলাফল

আগের ছবি ও তার ব্যাখ্যা আবার খুলুন। সেই ফলাফল থেকেই আরও প্রশ্ন করতে পারবেন; নতুন করে বিশ্লেষণ শুরু করার দরকার নেই।

বিস্তারিত জানুন

ত্বকের ছবিটা বুঝে নিন

স্কিন চেক ছবিতে দৃশ্যমান বৈশিষ্ট্য ও সম্ভাব্য ব্যাখ্যা আলাদা করে দেখায়। জানা উপসর্গ যোগ করতে পারেন, তবে ছবি চিকিৎসকের পরীক্ষা বা রোগ নির্ণয়ের বিকল্প নয়।

পণ্যের সঙ্গে তার বিবরণও রাখুন

প্রোডাক্ট চেক উপাদান, ব্যবহার ও উৎস খুঁজতে সাহায্য করে। পছন্দের পণ্য সংরক্ষণ করে রাখুন; ব্যবহার করছেন আর শুধু আগ্রহী—দুটো এক নয়।

সকাল-রাতের ধাপ গুছিয়ে নিন

নিজের লক্ষ্য, পছন্দ ও বেছে নেওয়া পণ্য দিয়ে রুটিন সাজান। নতুন পণ্যের পরামর্শও নিতে পারেন, তারপর একই ফলাফল নিয়ে গাইডকে প্রশ্ন করতে পারেন।

ব্যবহারের আগে

সাধারণ প্রশ্ন

সব ফিচার কি একসঙ্গে ব্যবহার করতে হবে?

না। একটি পণ্যের উপাদান জানতে পারেন বা সরাসরি রুটিন দিয়ে শুরু করতে পারেন। সব অংশ একই বসায় শেষ করার দরকার নেই।

ওয়েবসাইটে কি ছবি বিশ্লেষণ করা যায়?

না। ফিচারগুলো iPhone ও Android অ্যাপে রয়েছে। এই ওয়েবসাইটে পরিচয়, সীমাবদ্ধতা ও অফিসিয়াল স্টোরের লিংক পাবেন।

তথ্যের উৎস

IPHONE ও ANDROID

নিজের শুরুর জায়গাটা বেছে নিন

DermaScanAI ডাউনলোড করুন এবং ত্বকের ছবি, পণ্য বা দৈনন্দিন যত্নের প্রশ্ন দিয়ে শুরু করুন।

তথ্য জানার জন্য; রোগ নির্ণয় নয়।